ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপঙ্করকে তুলোধুনো করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

ভারতের কলকাতায় কেকের অনুষ্ঠান। তা নিয়ে ফেসবুক লাইভে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচী। এরপর কেকের হঠাৎ মৃত্যুতে, সেই বিতর্ক অন্য দিকে মোড় নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিনেমা-সংস্কৃতি জগত, অনেকেরই আক্রমণে মুখে পড়েছেন রূপঙ্কর। এবার তাকে তুলোধুনো করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

ফেসবুকে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‌‘আর আমার আরও একটা প্রশ্ন আছে। অভিনেতা/অভিনেত্রীরা যখন মানুষকে এন্টারটেন করার জন্য গান গাওয়ার চেষ্টা করেন, সবাই সেটা দারুণ পারেন তা নয়। অভিনেতারা সব পারেন এবং সব করবেন তা তো হয় না। কিন্তু গ্রাম হোক বা শহরতলী, স্টেজে গান-নাচ ছাড়া বেশি কিছু করার নেই। ম্যাজিক তো দেখানো যায় না, তখন আমাদের খোরাক বানানো হয়। ট্রোল করা হয়। অপমান, খিল্লি, মিম কোনো কিছুই বাদ থাকে না। কিন্তু আমাদের কাজটা এতটাই সহজ যে অন্য প্রফেশনের সবাই এটা করতে চায় এবং করেও। ডাক্তাররা তাদের কাজের ফাঁকে এসে শুটিং করে যান, চার-পাঁচটা নাম তো এখনই বলে দিতে পারব। ব্যাংকের চাকরিজীবীরাও পর্দায় মুখ দেখাতে চায়, দেখায়ও। প্রফেসর, টিচার, বিভিন্ন প্রফেশনের লোকেরা নাম লিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা যারা শুধুই অভিনয় করি, তারা কিন্তু ইচ্ছে করলে টুক করে গিয়ে একদিন হাসপাতালে বা ব্যাংকে কাজ করতে পারি না।’

যা বলেছিলেন রূপঙ্কর

ফেসবুক লাইভে রূপঙ্কর বলেন, ‘কেকে দারুণ গায়ক। কিন্তু ওর ভিডিও দেখে আমি অনুভব করলাম, আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যারা যারা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেলে কেকে-র যে জায়গা সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের লেভেলে যারা যারা নাম করেছেন, সেই পজিশনে যে সমস্ত গায়ক-গায়িকা আমাদের কলকাতায় রয়েছেন যেমন আমি, অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম তারা সবাই কেকে-র থেকে ভালো গাই।’

দর্শকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘আমাদের নিয়ে আপনারা এতো উত্তেজনা বোধ করেন না কেন? কে এই কেকে? আমরা যেকোনো কেকে-র থেকে বেটার। আমি যে কজন সিঙ্গারের নাম উচ্চারণ করলাম তারা যেকোনো পারফরম্যান্সে কেকের থেকে ভালো। বম্বে নিয়ে এতো উত্তেজনা কেন? কতদিন বম্বের পিছনে ঘুরবেন? সাউথ ইন্ডিয়া, পাঞ্জাব, উড়িষ্যাকে দেখুন, বাঙালি হোন প্লিজ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রূপঙ্করকে তুলোধুনো করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়

আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২