ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাং নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : মেয়র আইভী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

খেলাধুলার আয়োজন আরও বেশি বেশি করা প্রয়োজন। আমার মনে হয়, বর্তমান সমাজে কিশোর গ্যাং যেভাবে বাড়ছে তা খেলাধুলায় অনেকটাই কমে যাবে। শিশু কিশোরদের জন্য খেলার ব্যবস্থা বাড়াতে হবে। তাহলে এমনিতেই কিশোর অপরাধ কমে যাবে। আমাদের এদিকেও দৃষ্টি দিতে হবে। আমি মনে করি কিশোর গ্যাং নির্মূলে খেলাধুলার বিকল্প নেই।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ওসমানী স্টেডিয়ামে (পৌর স্টেডিয়াম) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি আরও বলেন, আনেকেই বলেছিলেন পদ্মা সেতু করা সম্ভব না, করতেই পারবে না। প্রধানমন্ত্রীর সাহসিকতায় ও দূরদর্শিতায় পদ্মা সেতু এখন স্বপ্ন নয় বাস্তব। নিশ্চই আমরা এভাবেই এগিয়ে যাব। প্রতি বছরই যখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা টুর্নামেন্ট আসে তখনই আমরা মাঠে খেলার কথা বলি। এছাড়া আমরা মাঠে খেলাধুলায় তেমন পৃষ্ঠপোষকতা করি না। আমার মনে হয় সারা বছরই যদি কোনো না কোনো খেলার আয়োজন করা হয়ে থাকে, তা জেলা প্রশাসন থেকেই হোক বা পুলিশ প্রশাসন থেকেই হোক। এটা হলে অন্যান্য জিনিস থেকে আমাদের বাচ্চারা দূরে থাকতে পারবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারারয়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন), নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত ফেরদৌস ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কিশোর গ্যাং নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : মেয়র আইভী

আপডেট সময় ০৯:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২