ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক মিনারুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

আমিনুল ও মিনারুল

বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা আমিনুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিনারুল হক। 

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি নাছির উল আলম (দৈনিক কর্ণফুলী), কোষাধ‍্যক্ষ মুছা ফারুকী (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস) এবং যুগ্ম সম্পাদক সাদেক হোসেন চৌধুরী (পাহাড় বার্তা)।

নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথন চাকমা, নব নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাবের সদস্য ফরিদুল আলম সুমন, আবুল বশার সিদ্দিকী, কোশিক দাশ, এন এ জাকির, মংটিং মার্মা, সৈকত দাশ, উজ্জল তংচঙ্গ্যাসহ অন্যান্যা সদস্যারা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়নপত্র জমাদানকারী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল, সম্পাদক মিনারুল

আপডেট সময় ০৮:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২