ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা মাতালেন কার্তিক আরিয়ান

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

কার্তিক আরিয়ানের পর পর কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাকে নিয়ে এমনও বলা শুরু হয়ে গিয়েছিল যে কার্তিকের আকাশ ছোঁয়ার আর কোনো চান্স নেই। নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিলেন তিনি। বক্স অফিসে এখন রীতিমতো দাপট দেখাচ্ছে ভুল ভুলাইয়া ২। মাত্র আট দিনে ছবির বক্স অফিস কালেকশন ১৩০ কোটিরও বেশি। তা স্বত্বেও ছবির প্রচারে কোনো কমতি রাখছেন না ছবির মুখ্য তারকা কার্তিক আরিয়ান।

শনিবার কলকাতা ঘুরে গেলেন এই অভিনেতা। প্রিয় তারকার একটু ছোঁয়া পেতে উদ্বেল হয়ে উঠলেন তার ভক্তরা। আর কার্তিক আরিয়ান আসবেন আর সেলফি তোলা হবে তাও হয় নাকি? ভক্তদের আবদার মেনে সবার সঙ্গে দিব্যি সেলফি তুললেন বলি তারকা।

তিনি নিজেও অক্ষয়ের বিরাট বড় ফ্যান। তবে ভুল ভুলাইয়া-২ একটি সম্পূর্ণ মৌলিক ছবি। সেই কারণেই ছবির কাস্টিংয়ে অক্ষয় কুমারের কথা ভাবা হয়নি— এমনটাই জানালেন কার্তিক আরিয়ান। ভুল ভুলাইয়া ২ এর সাফল্যের মধ্যেই জল্পনা শুরু হয়েছে। ভুল ভুলাইয়া ৩ ছবিতে যে মুখ্য চরিত্রে কার্তিকই থাকবেন এমনটা মোটামুটি নিশ্চিত। জল্পনা উসকে দিয়ে ভুল ভুলাইয়া ২ এর রুহ বাবা ওরফে রুহান জানালেন আপাতত ভুল ভুলাইয়া ২ দুর্দান্ত ব্যবসা করছে বক্স অফিসে। ছবির সাফল্য উপভোগ করে তারপরই ভুল ভুলাইয়া ৩ নিয়ে চিন্তাভাবনা করবেন তিনি।

করোনাকালের পর ভুল ভুল ভুলাইয়া ২ এর হাত ধরেই ঘুরে দাঁড়াচ্ছে বলিউড। আগামী বেশ কিছুদিন বক্স অফিসে চলবে কার্তিক আর তার ভুল ভুলাইয়া ২ ঝড়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কলকাতা মাতালেন কার্তিক আরিয়ান

আপডেট সময় ০৯:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২