ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী খান, কী খান না তা নিয়ে নানা রকম কথা শোনা যায়। কেউ বলেন তিনি দই শশা ছাড়া কিছু খান না, কেউ আবার বলেন তিনি নাকি শুধু চা খেয়েই থাকেন। 

যারা বলেন তিনি দই শশা ছাড়া কিছু খান না তাদের কথার বিপরীত চিত্র ধরা পড়ল সোশ্যাল মিডিয়াতে। কারণ ছবিতে দেখা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই চকলেট পেস্ট্রিও খেতে দেখা গিয়েছিল।

আর সেখানে যিনি বছরের পর বছর ভাত খান না ক্যালোরির কথা মাথায় রেখে, সেই প্রসেনজিৎ হঠাৎ ফুচকা খাচ্ছেন!

আসলে এই সবই ‘আয় খুকু আয়’ সিনেমার প্রচারের জন্য। ছবির প্রচারে ডায়েটের সঙ্গেও কম্প্রোমাইজ করছেন তিনি। ১৭ জুন মুক্তি পাচ্ছে আয় খুকু আয়৷ বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া। ছবির প্রচারে দিতিপ্রিয়াকে সঙ্গে নিয়ে শহরের অলিগলি থেকে রাজপথে ঘুরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ

আপডেট সময় ০৯:২০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২