ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে নামাজরত অবস্থায় ওয়াহেদ মিয়া (৬৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) উপজেলার ছোট বগী ইউনিয়নের মার্কাজ জামে মসজিদে জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে।

ওয়াহেদ মিয়া একই ইউনিয়নের সুন্দারিয়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু। তিনি বলেন, আমিও এই মসজিদের মুসুল্লি। গতকাল জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম। প্রথমে মুরুব্বি ওয়াহেদ মিয়া অজু করে এসে নামাজে দাঁড়ান। এ সময় তিনি অসুস্থবোধ করলে আমরা তাকে ধরে জায়নাজে শুইয়ে দেই। একটু পর জায়নামাজেই তিনি মারা যান। পরে আত্মীয়-স্বজনরা দাফনের জন্য তাকে গ্রামের বাড়ি সুন্দারিয়ায় নিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

আপডেট সময় ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২