ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন ছাতায় মুখ ঢেকে বিমানবন্দর গেলেন শাহরুখ?

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। ছবি বক্স অফিসে চলুক আর না চলুক, শাহরুখকে এক ঝলক দেখতে অনুরাগীরা যা খুশি করতে পারেন। কিন্তু সেই শাহরুখই যদি ছাতার পিছনে মুখ আড়াল করে নেন, তাহলে!

সম্প্রতি এমনটাই ঘটেছে মুম্বাই বিমানবন্দরে। যেখানে শাহরুখকে দেখা গেল, ছাতা দিয়ে নিজেকে আড়াল করে বিমানবন্দরে প্রবেশ করছেন। কিন্তু হঠাৎ কেন এমন করলেন শাহরুখ?

কয়েকদিন আগেই ‘পাঠান’ ছবির শুট শেষ করেছেন শাহরুখ খান। বেশ কয়েক মাস আগে প্রকাশ্যে এসেছিল ‘পাঠান’ ছবিতে শাহরুখের লুক। লম্বা চুলে একেবারে নতুনভাবে দেখা গিয়েছিল তাকে।

‘পাঠান’ ছবির শুটিং শেষ হতেই, শাহরুখ শুরু করে দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবি ‘ডাঙ্কি’র কাজ। জানা গেছে, এই ছবিতেও একেবারে নতুন লুকে দর্শকদের কাছে ধরা দেবেন শাহরুখ। আর সেই লুক সবার কাছ থেকে গোপন রাখতেই ছাতা দিয়ে মুখ লুকিয়েছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে ধরা পড়েছে শাহরুখের এই কাণ্ড। ভাইরাল ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে, ‘ডাঙ্কি’তে খুব বড় চমক দিতে চান বলেই শাহরুখ এমনটি করেছেন।

বহুদিন ধরে শাহরুখের ঝুলিতে কোনো হিট ছবি নেই। তাই ‘পাঠান’ এবং ‘ডাঙ্কি’র দিকেই চোখ রয়েছে শাহরুখের। কেননা, রাজকুমার হিরানির ছবিতে কাজ করার বহুদিন ধরে ইচ্ছে ছিল তার। কারণ, এই রাজকুমারের হাত ধরেই একের পর হিট পকেটে পুরেছেন আমির খান। এবার সেই ভাগ্যটাকেই কাজ লাগাতে চাইছেন শাহরুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কেন ছাতায় মুখ ঢেকে বিমানবন্দর গেলেন শাহরুখ?

আপডেট সময় ১০:০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২