ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। মঙ্গলবার (২৪ মে) সকালে তার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ভাসানচর এসে পৌঁছেন। একই সময়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও ছিলেন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা  বিষয়টি নিশ্চিত করেছেন।

dhakapost

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা ও সেবা সরেজমিনে দেখছেন তারা। ভাসানচর থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়।

জানা গেছে, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

আপডেট সময় ০৩:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২