ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ২০

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

নেত্রকোণায় যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের সংঘর্ষে বাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (২৩ মে) ভোরে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন মিয়া বলেন, আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি অতিরিক্ত ধানবোঝাই থাকার কারণে উদ্ধার করতে সময় লেগেছে।

নেত্রকোণা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাস-ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ২০

আপডেট সময় ১২:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২