ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ি, আহত ২

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় চালক ও তার সহকারী আহত হয়েছেন। সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও তার সহকারী নজরুল ইসলাম। তবে চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পরই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে আহতদের জন্য সাহায্য চেয়েছেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার বলেন, বাস এবং পিকআপ ভ্যান আমাদের হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক আছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুর্ঘটনার কবলে গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী গাড়ি, আহত ২

আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২