ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বীরউত্তম খেতাব’ সরকার বাতিল করলে তা মুক্তিযুদ্ধের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • ৪৮৬ বার পড়া হয়েছে

‘বীরউত্তম খেতাব’ সরকার বাতিল করলে তা মুক্তিযুদ্ধের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে

সিএনএম প্রতিবেদকঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন জিয়াউর রহমানের ‘বীরউত্তম খেতাব’ সরকার বাতিল করলে তা মুক্তিযুদ্ধের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে।

সোমবার (১৫ মার্চ) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বারবার বলছি, জামুকার (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) কোনো এখতিয়ার নেই এই বিষয়ে (জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল) সিদ্ধান্ত নেয়ার। আর সরকার যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তা মুক্তিযুদ্ধের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে এবং এই সরকার যে স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে না সেটাই প্রমাণিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা প্রকৃত সত্যগুলো তুলে ধরছি বলে আওয়ামী লীগের সহ্য হচ্ছে না, বর্তমান সরকারের সহ্য হচ্ছে না। সেই কারণে তারা বিকৃত ইতিহাস দিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে। সেই কারণে আপনারা দেখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পরিবার ও বিএনপিকে আওয়ামী লীগ ভয় পায়। কারণ তারা দুর্বল।

সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন স্থায়ী কমিটির সদস্য করোনায় আক্রান্ত সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীর আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

‘বীরউত্তম খেতাব’ সরকার বাতিল করলে তা মুক্তিযুদ্ধের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে

আপডেট সময় ১২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১