মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনারকে ডিএসসিসির চিঠি

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ১২.৩৪ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

নগর ভবনে দরপত্র জমা দিতে যাওয়া পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৯ মে) ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন স্বাক্ষরিত এ বিষয়ক একটি চিঠি ডিএমপি কমিশনার বরাবর পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি এর বেইজমেন্টসমূহে কার পার্কিংয়ের লক্ষ্যে দরপত্র দাখিলের দিন ১৯ মে ধার্য ছিল। ধার্য তারিখে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বিবেচনায় শাহবাগ থানায় চিঠি প্রদান করে পুলিশ আনয়নসহ ডিএসসিসির নিজস্ব আনসার সদস্য মোতায়েন করা হয়। দরপত্র দাখিলের ধার্য তারিখে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কামরুল হাসান নামে এক ব্যক্তি ওয়াকিটকি হাতে পুলিশ পরিচয়ে দরপত্র দাখিল করতে যান।

এ সময় দরপত্র দাখিলে আসা অন্য ব্যক্তিরা বাধা প্রদান করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরবর্তীতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে জানা যায়, কামরুল হাসান সহকারী উপ-পুলিশ পরিদর্শক। পরে তাকে শাহবাগ থানার এসআই (নিরস্ত্র) দীপক বালার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২, ব্লক-এ, ব্লক-বি, ব্লক-সি এর বেইজমেন্টসমূহে কার পার্কিংয়ের লক্ষ্যে দরপত্র দাখিল করতে আসা পুলিশ সদস্যর বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com