ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এক ভিডিওবার্তায় শিল্পা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ২৮ জুলাই সন্ধ্যা ৭টায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘মিরর প্রেজেন্ট বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বলিউড সুন্দরী। অনুষ্ঠানে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন তিনি।

এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন ‘ধড়কন’ নায়িকা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অভিনয় থেকে দূরে শিল্পা। গত বছর ‘হাঙ্গামা টু’ দিয়ে ফিরলেও খুব একটা আলোচনায় আসতে পারেননি। সেই সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। ‘নিকম্মা’ সিনেমার মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সাব্বির খান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঢাকায় আসছেন শিল্পা শেঠি

আপডেট সময় ১২:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২