ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ছয় ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (১৩ মে) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাদের নাম ঘোষণা করা হয়।
মির্জাপুরে ছয় ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আবু সাঈদ মিয়া (ছাদু), ফতেপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, লতিফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাওড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, আজগানা ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার ও তরফপুর ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম মোল্লা।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন এই ছয় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ আগামী ২৭ মে।
যদিও এই ধাপের ইউপি নির্বাচনেও বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি সমর্থিত প্রার্থীরা এ নির্বাচনে অংশ নিতে পারে বলে জানা গেছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মির্জাপুরে ছয় ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় ০৫:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২