ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল, সম্পাদক কচি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল সভাপতি ও বখতিয়ার আহম্মেদ কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) দিনব্যাপী সম্মেলন শেষে ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা করা হয়।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক চেহেলগাজী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, সাবেক যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না ও দিনাজপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর স্ত্রী হাসনাহেনা চৌধুরী হিরা।

প্রসঙ্গত, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিন পদসহ মোট সাতটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১২ সালে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন মরহুম লুৎফর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা মরহুম মুকুর চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল, সম্পাদক কচি

আপডেট সময় ১১:৫২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২