ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাছে বেঁধে আ.লীগ নেতাকে মারধর, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৪মে) সকালে চট্টগ্রাম নগরীর আসকারদিঘীর পাড় এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার  করা হয়েছে। জিতেন কান্তি গুহকে মারধরের মামলার তিন নম্বর আসামি তিনি।

তিনি বলেন, শনিবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম নগরীর আসকারদীঘি এলাকা থেকে পটিয়ার সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিওকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকেলে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, ইফতার মাহফিলের দাওয়াত ও ব্যানারে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বদরুউদ্দিন মোহাম্মদ জসীমের নাম না দেওয়ায় জিতেন কান্তি গুহকে মারধর করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন তার ছোট ভাই তাপস গুহ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসিকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

গাছে বেঁধে আ.লীগ নেতাকে মারধর, সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২