শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলছিলেন স্কুলশিক্ষিকা

  • আপডেট সময় শনিবার, ১৪ মে, ২০২২, ১০.৫৯ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

নেত্রকোনাণার কেন্দুয়া পৌর শহরের একটি বাসা থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেহেরুন্নেছা নেলী (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মেহেরুন্নেছা নেলী কেন্দুয়া পৌর শহরের আরামবাগ এলাকার বাসিন্দা উপজেলার দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজের স্ত্রী এবং উপজেলার জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে বাসার বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষিকার মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে তার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com