মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৩.২৬ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বেইলি রোডের সরকারি বাসভবনে ফিরেছেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, অসুস্থতা অনুভব করায় গত ৭ মে (শনিবার) রাতে মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পরদিন বিকেল সাড়ে ৩টায় বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com