ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার দ্রব্যমূল্য নিয়ে জনগণের সঙ্গে প্রহসন করছে

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ মে) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠছে, এসময় ভোজ্যতেলের দাম বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে প্রহসন করছে। এই সরকার বিনাভোটের অনির্বাচিত সরকার। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।

সরকারে উদ্দেশে তিনি বলেন, ভোজ্যতেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ নিয়ে তামাশা বন্ধ করুন। অন্যথায় জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সরকার দ্রব্যমূল্য নিয়ে জনগণের সঙ্গে প্রহসন করছে

আপডেট সময় ০১:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২