ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় ফ্লাইওভারের ওপর পড়ে ছিল যুবকের মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার আতাদী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনের লুঙ্গি ও গায়ে জামা রয়েছে। তার মাথা, কোমর এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন বলেন, আতাদী ফ্লাইওভারের ওপর একটি মরদেহ পড়ে আছে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন‌, ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে। তার শরীরে আঘাতের ধরন দেখে মনে হচ্ছে সড়ক দুর্ঘটনাতেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, মৃতের পরিচয় শনাক্ত করার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ভাঙ্গার আতাদী নামক স্থানেই ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত ২৭ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভাঙ্গায় ফ্লাইওভারের ওপর পড়ে ছিল যুবকের মরদেহ

আপডেট সময় ১০:৫৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২