ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি জিকরুল আহমেদ আর নেই

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মারা গেছেন।
শ‌নিবার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ আইনজীবী স‌মিতিতে নির্বাচনী প্রচারণা সভা চলাকালে তার হার্ট অ্যাটা‌ক হয়। পরে আইনজীবীরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে গোপালগঞ্জ জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান ও গোপালগঞ্জ আইনজীবী সমিতি থেকে শোক জানানো হয়েছে।
অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প‌রিষদ কর্তৃক সমর্থিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ এর সাধারণ সদস্য প্রার্থী ছিলেন। তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য।
গোপালগঞ্জ বার সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান জানান, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ শনিবার মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী হয়ে রাতে গোপালগঞ্জে আসেন। রাতে গোপালগঞ্জ বার সমিতি অফিসে নির্বাচনী প্রচার প্রচারণা সভা চলছিল। এসময় অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ নিজের বক্তব্য শেষ করে চেয়ারের বসার পরে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক এমপি জিকরুল আহমেদ আর নেই

আপডেট সময় ০১:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২