বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১, ১২.০৩ পিএম
  • ৫৪০ বার পড়া হয়েছে
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে পরকীয়ার অভিযোগে এক যুবককে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার রাতে তাদের দুইজনকে কারাগারে প্রেরণ করেন থানা পুলিশ।

আটক যুবক রাজন ব্যাপারী পৌর এলাকার বিভাগদী গ্রামের খায়রুল বেপারীর ছেলে।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাসারের বালিগ্রাম এলাকার পশ্চিমবালী গ্রামের সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাজন বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। এ সম্পর্কের জেরে রাজন বেপারী সোমবার রাতে গোপনে দেখা করার জন্য ওই প্রবাসীর স্ত্রীর ঘরে যায়। এ বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রেমিক রাজন বেপারী ও প্রবাসীর স্ত্রীকে আপত্তিকর অবস্থায় ওই ঘরের মধ্যেই আটক করে রাখে।

ডাসার থানা পুলিশের হাতে তাদের দুইজনকেই সোপর্দ করেন তারা। থানা পুলিশ পরকীয়ার অপরাধে রাজন ও প্রবাসীর স্ত্রীকে মঙ্গলবার সকালে মাদারীপুর জেলহাজতে পাঠান।

স্থানীয় কেয়কজন বলেন, রাজন বেপারী ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে অনৈতিক কর্মকাণ্ড করার সময় এলাকাবাসী তাদের দুজনকে আটক করেন। পরে তাদের দুজনকেই পুলিশের হাতে সোপর্দ করা হয়।

সিঙ্গাপুর প্রবাসী ওই নারীর স্বামী বলেন, আমার অনুপস্থিতিতে রাজন বেপারী ও আমার স্ত্রী দুজনে মিলে অবৈধ সম্পর্ক করে আসছে। আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, পরকীয়ার অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com