ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালাইকার পর এবার সড়ক দুর্ঘটনার শিকার তনুশ্রী

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

মালাইকা আরোরার পর এবার সড়ক দুর্ঘটনার শিকার হলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। পায়ে চোট পেয়েছেন তিনি। পড়েছে সেলাই।

সোমবার মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন তনুশ্রী। রাস্তায় নষ্ট হয়ে যায় গাড়ির ব্রেক। তার পরেই ঘটে দুর্ঘটনা। সে কথা নিজেই জানিয়ে ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, তিনি হাসিমুখে দাঁড়িয়ে আছেন মন্দির প্রাঙ্গনে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তার পা দেখা যাচ্ছে। পা কেটে রক্ত পড়ছে।

গত মাসে ফ্যাশন ইভেন্ট থেকে ফেরার সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন মালাইকা। মুম্বাই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়। চোখের তলায় আঘাত পেয়েছিলেন তিনি। এক দিন হাসপাতালে রেখে তার চিকিৎসা চলে। তার পরে তনুশ্রীর এই দুর্ঘটনার খবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মালাইকার পর এবার সড়ক দুর্ঘটনার শিকার তনুশ্রী

আপডেট সময় ১১:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২