বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ঈদে নতুন জামা, ঘুরাঘুরি হলো না রুমানার

  • আপডেট সময় বুধবার, ৪ মে, ২০২২, ১১.০০ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। তবে বাংলাদেশ নারী দলের খেলোয়াড় রুমানা আহমেদের সে উৎসবে ভাটা পড়ল এবার। ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এই অলরাউন্ডার এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই কাটল তার এবারের ঈদ। এনিয়ে বেশ কয়েকবার দেশের বাইরে ঈদ পালন করতে হলো রুমানাকে। এই অনুভূতি একেবারেই সুখকর নয় তার জন্য।

পেশাদার খেলোয়াড় হিসেবে নাম লেখানোর পর অনিচ্ছাসত্ত্বেও দেশের বাইরে ঈদ পালন করতে হয়েছে। পারিবার থেকে দূরে ঈদ করতে প্রতিবারই মন খারাপ হয়ে যায় রুমানার। এমনকি ঈদের নতুন জামা, ঘুরাঘুরিও বেশ মিস করেন তিনি।

আরও যোগ করেন রুমানা, ‘দেশে নতুন জামা পরে ঈদ করা গেলেও বিদেশে তা পুরো ভিন্ন। এমনও হয়েছে ঈদের দিন আমরা অনুশীলন করেছি। এগুলো দেশের সঙ্গে কখনো মিলে না। দেশে ঈদের সেমাই খাওয়া, নতুন জামা পরে বাইরে ঘুরাঘুরি কিংবা পরিবার নিয়ে আনন্দ এগুলো খুবই মিস করবো।’

নারীদের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন রুমানা। সেখানে কেটেছে তার এবারের ঈদ। এই টুর্নামেন্ট খেলতে গত ৩০ এপ্রিল দেশ ছাড়েন রুমানা। ৬ দলের লিগ শেষ করে আগামী ১৬ মে তার দেশে ফেরার কথা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com