ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ২৭

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

প্রায় আড়াই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে সামরিক-বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। তবে এর মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ জন বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রোভেনস্কা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্তন গেরাশচেঙ্কোর বরাত দিয়ে দেশটির স্ট্রানা দৈনিক তার টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যাত্রীবোঝাই বাস ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হয় এবং এতে অন্তত ১৭ জন নিহত হন।

এদিকে মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের পশ্চিম রিভনে অঞ্চলে একটি ‘ভয়াবহ সড়ক দুর্ঘটনা’ ঘটেছে।

এছাড়া দুর্ঘটনায় প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট।

পরে ইউক্রেনীয় দৈনিক স্ট্রানা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্তন গেরাশচেঙ্কোকে উদ্ধৃত করে বলেছে, ‘বাসে থাকা ৩৮ জন যাত্রীর মধ্যে মাত্র ১২ জন বেঁচে গেছেন।’

দৈনিকটির দাবি, গত এক দশকে ইউক্রেনের রাস্তায় হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে সর্বশেষটিই সবচেয়ে ভয়াবহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ২৭

আপডেট সময় ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২