ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাস থেকে নারীকে বাস থেকে ছুড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৫১১ বার পড়া হয়েছে

নারীকে বাস থেকে ছুড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২

সিএনএম প্রতিবেদকঃ

রাজধানীর কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ছুড়ে ফেলার ঘটনায় চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এন মল্লিক পরিবহনের বাসটিও জব্দ করা হয়েছে।

সোমবার রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের কুটিয়ামারা এলাকা থেকে বাসটির চালক সবুজ মিয়া ও হেলপার হাসানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।

গত সোমবার ৭ মার্চ সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর কেরানীগঞ্জে ঘটনাটি ঘটে। ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী এক নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় ‘এন মল্লিক’ কোম্পানির বাসের হেল্পার। সেই নারীকে ছুড়ে ফেলার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, রবিবার সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামের একটি বাস থেকে ছুড়ে ফেলা হয় বোরকা পরা ওই নারীকে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। মাটিতে ছুড়ে ফেলে দেয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী। তিনি মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় গোঙাচ্ছিলেন। সাথে সাথে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।

বাকপ্রতিবন্ধী হওয়ায় ওই নারী টাইলসের ওপর লিখে তাকে ছুড়ে ফেলে দেয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানান।
ওই নারী লিখেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইছে। ভাড়া নাই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমুন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই। তাই বুজাবার চেষ্টা করছিলাম’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

চলন্ত বাস থেকে নারীকে বাস থেকে ছুড়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় ১০:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১