ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনে রাজস্থানে সাম্প্রদায়িক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

ভারতে মঙ্গলবার (৩ মে) পালিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। আর এই উৎসবের মধ্যেই দেশটির রাজস্থান রাজ্যে দু’টি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

মূলত ধর্মীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সোমবার (২ মে) রাতে উত্তাপ ছড়ায়। আগের রাতের সেই সংঘাতের পর মঙ্গলবার সকালে ফের সংঘর্ষ শুরু হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজস্থান। ঈদের আগের রাতে রাজ্যটির যোধপুরের জালোরি গেট এলাকায় পতাকা তোলাকে কেন্দ্র করে প্রথমে তর্ক-বিতর্ক বাধে দুই সম্প্রদায়ের মধ্যে। একপর্যায়ে সেই তর্ক-বিতর্ক হাতাহাতিতে পৌঁছায়। এলাকাজুড়ে উত্তেজনার পরিস্থিতি অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঈদের দিনে রাজস্থানে সাম্প্রদায়িক সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

আপডেট সময় ০২:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২