মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ১০.০২ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (১ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

সেখানে তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই খুশি ও আনন্দ। আসুন আমরা সবাই মিলে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করি।

এ সময় ঈদুল ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি  আহ্বান জানান প্রধানমন্ত্রী । ‘ভাল থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে বার্তাটি  শেষ করেন তিনি।

উল্লেখ্য, গতকাল  শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com