প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (১ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
সেখানে তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই খুশি ও আনন্দ। আসুন আমরা সবাই মিলে ঈদুল ফিতরের আনন্দ উপভোগ ও ভাগাভাগি করি।
এ সময় ঈদুল ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী । ‘ভাল থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে বার্তাটি শেষ করেন তিনি।
উল্লেখ্য, গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বাসস
Reporter Name 























