ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে নিহত হাদিসুরের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

ইউক্রেন-রাশিয়া সংঘাতে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত হাদিসুর রহমানের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার হাদিসুরের বাড়িতে পৌঁছে দেন সংরক্ষিত মহিলা আসনের (৩১৫) সংসদ সদস্য সুলতানা নাদিরা।

রোববার (১ মে) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে হাদিসুরের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন, ব্যারিস্টার হাসছানা সবুরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

হাদিসুরের মা আমেনা বেগম বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমরা ছেলের লাশ দেশের মাটিতে দাফন করতে পেরেছি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল হাদিসুর। এখন আমার ছোট ছেলের যেন একটা কর্মসংস্থান হয় সেজন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল।

সংসদ সদস্য সুলতানা নাদিরা বলেন, নিহত হাদিসুরের পরিবারের জন্য এবারের ঈদ শোকাবহ। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানানোর পাশাপাশি ঈদের উপহার সামগ্রী নিয়ে এসেছি। নিহত হাদিসুরের রুহের মাগফেরাত কামনা করছি।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়ার সংঘাত চলাকালে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন নাবিক হাদিসুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইউক্রেনে নিহত হাদিসুরের বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট সময় ০৯:২৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২