ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দখল করে যাত্রী তুলছে বাস, যানজটে দুর্ভোগে যাত্রীরা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় মহাসড়কে পার্কিং করে দুই লেনের অর্ধেক সড়ক দখল করে যাত্রী তুলছে লোকাস বাসসহ বিভিন্ন যানবাহন। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এতে দুর্ভোগে পড়েছে ঈদযাত্রা করা ঘরমুখী মানুষ।

সরেজমিনে রোববার (১ মে) সকাল ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দেখা যায়, আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড থেকে বলিভদ্রবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কে পার্কিং করে রাখা হয়েছে। ফলে প্রধান লেনের অর্ধেক সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্য যানবাহন।

অপর যাত্রী শাহীন বলেন, আসলে যত প্রশস্ত সড়ক আমাদের রয়েছে, এতে যানজট হওয়ার কথা না। কিন্তু আমরা যানজটে পড়ি সড়ক দখল করার কারণে। সড়ক সংস্কার আর লেন বৃদ্ধি না করলে যানজট ঠেকানো সম্ভব না। যানজট নিরসনে প্রয়োগ করা উচিত সকল ট্রাফিক আইন। তাহলেই যানজট কমবে।

তিনি আরও বলেন, আমরা পলাশবাড়ী থেকে বাইপালে খুব কষ্ট করে আসলাম। পার্কিংয়ের কারণে মহাসড়ক আঞ্চলিক সড়কে পরিণত হয়েছে। আমি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

পার্কিং করা সোনালী পরিবহনের চালক বলেন, আমরা ২০ মিনিট পরেই যাত্রী নিয়ে চলে যাব। আর যাওয়ার সড়ক তো আমরা ফাঁকা রেখেছি। এই ফাঁকা সড়ক দিয়ে বাস অনায়াসে যেতে পারবে। আমাদের গাড়িতে অর্ধেক যাত্রী হয়েছে। গাড়ি ভরলেই ছেড়ে দেব।

এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (ডিউটি অফিসার) মোস্তফা বলেন, আমরা গতকাল র‌্যাকার দিয়ে এসব যানবাহন জব্দ করেছি। আজও র‌্যাকার যাবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে, সে জন্য আমরা কাজ করে চলেছি। তবে দু-একটা গাড়িতে র‌্যাকার লাগানো হলে একটি গাড়িও থাকে না।

তিনি আরও বলেন, যখন আমরা চলে আসি, সঙ্গে সঙ্গে আবার তারা পার্কিং করে। এক স্থানে থাকাটাও তো সম্ভব নয়। সড়কের সব স্থানে আমাদের কাজ করতে হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সড়ক দখল করে যাত্রী তুলছে বাস, যানজটে দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় ১০:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২