ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরের উমরান মালিকে মাতোয়ারা ভারত

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

ভারতের ইতিহাসে খুব বেশি পেসার বোলার আসেননি যারা ১৫০ কিলোমিটার গতিতে টানা বোলিং করতে পারেন। তাই তো আইপিএলের গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে যখন এক ওভারে টানা ৫ বলে  ১৫০ কিলোমিটার বা তার বেশি গতি তুললেন সানরাইজার্স হায়দ্রাবাদের এক তরুণ ভারতীয় পেসার, তখন দর্শক থেকে বোদ্ধা সবাই যেন এক মুহূর্ত থেমে তাকে পরখ করলেন।

তরুণ ওই পেসারের নাম উমরান মালিক। কাশ্মীরে জন্ম নেওয়া উমরানের আইপিএল অভিষেক হয়েছিল ২০২১ সালে, মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সেবার, উইকেট ঝুলিতে এসেছিল ২ টি। গত আসরে মূলত তার উইকেট নেওয়ার সক্ষমতার চেয়ে গতির জন্যই নজর কেড়েছিলেন এই পেসার।

এবারের আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে উইকেট তুলে নিয়েছেন ১৫টি। গতিময় বাউন্সার, নিখুঁত ইয়র্কারে ব্যাটারদের বুকে কাঁপন ধরাচ্ছেন উমরান মালিক। তাকে ঠিক কিভাবে খেলা উচিত, সেটাই এখনো বুঝে উঠতে পারছেন না আইপিএলের অভিজ্ঞ ব্যাটাররাও, তাই তো কখনো তার বাউন্সারে ‘ডাক’ করছেন তো কখনো তার বিদ্যুৎ গতির ইয়র্কারে ধরাশায়ী হচ্ছেন।

গত বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএলে প্রথম ইনিংসে ৫ উইকেট পেলেন। মাত্র ২৫ রান দিয়ে এর আগে জাতীয় দলের হয়ে কোন অনভিষিক্ত ভারতীয় বোলারের এতি দ্বিতীয় সেরা বোলিং ফিগার। গুজরাটের বিপক্ষে তার নেওয়া ৫ উইকেটের চারটি উইকেটই পেয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের স্টাম্প উড়িয়ে দিয়ে। এর থেকে পরিষ্কারভাবে বুঝা যায়, আপাতত তার গতির ঝড় মোকাবিলা করার কোন উপায় খুঁজে পাচ্ছেন না ব্যাটাররা।

গত বছর আইপিএলে অভিষিক্ত হওয়া ২২ বছর বয়সী উমরানের ঘরোয়া ক্রিকেটে অভিষেকেও হয়েছে ২০২১ সালে। এখন পর্যন্ত মাত্র ১টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। অথচ এরই মধ্যে তাকে ভারতের জাতীয় দলে দেখতে চাইছেন অনেকে। ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার তো এই বছরে ভারতের ইংল্যান্ড সফরের দলে দেখতে চান উমরানকে। ধারাভাষ্যকক্ষে গাভাস্কারের পাশে ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেনও তাতে সায় দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কাশ্মীরের উমরান মালিকে মাতোয়ারা ভারত

আপডেট সময় ১২:৪৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২