ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা: একদিনে আক্রান্ত সাড়ে ৫ লক্ষাধিক, মৃত ২ হাজার ২৫০

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ৫১৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৫০ জনের। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

তবে শুক্রবার নতুন আক্রান্ত রোগীর তুলনায় ‍করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছিল বেশি। ওয়ার্ল্ডোমিটার্সের চার্ট বলছে, এই দিন কোভিড থেকে আরোগ্য হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৩৬ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, জার্মানিতে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫২৩ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৬ জনের। অন্যদিকে এইদিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থাতায় মারা গেছেন ২৬৩ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৯৯৩ জন।

বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ইতালি (নতুন আক্রান্ত ৫৮ হাজার ৮৬১ জন, মৃত ১৩৩ জন), ফ্রান্স (নতুন আক্রান্ত ৫০ হাজার ৫৫১ জন, মৃত ১৫৮ জন), দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ৫০ হাজার ৫৫১ জন, মৃত ১৩৬ জন), যুক্তরাজ্য (মৃত ২১৬ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৭১০ জন), ব্রাজিল (মৃত ১৯৫ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ১২২ জন) ও রাশিয়া (মৃত ১৬১ জন, নতুন আক্রান্ত ৭ হাজার ৭১০ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৪৫ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৩ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার ৪৭০ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪১ হাজার ৩৭৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫১ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৮৩৪ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৫৯ হাজার ১১০ জনের। এছাড়া, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৬ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৮৭৯ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

করোনা: একদিনে আক্রান্ত সাড়ে ৫ লক্ষাধিক, মৃত ২ হাজার ২৫০

আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২