ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রুশ কূটনীতিককে বার্লিন থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় এপ্রিলের শুরুর দিকে জার্মানি ‘উল্লেখযোগ্যসংখ্যক’ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। একে বার্লিনের ‘অবন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে রাশিয়া। এর জবাবে এবার জার্মান কূটনীতিক বহিষ্কারের কথা জানাল মস্কো। জার্মানি এ ঘটনার নিন্দা জানিয়েছে।
সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তলব করে রাশিয়ায় নিয়োজিত ৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে তাঁর হাতে একটি চিঠি তুলে দেওয়া হয়।
এই ৪০ ব্যক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ঘোষণা করেছে রাশিয়া। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক এক বিবৃতিতে বলেন, রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে তা কোনোভাবেই ন্যায়সংগত নয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৪০ জার্মান কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

আপডেট সময় ১১:১৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২