বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জাদুকরি কিছু করে ফাইনালে যেতে চান বেনজেমা

  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১০.১৪ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

পুরো মৌসুমজুড়েই আছেন দুর্দান্ত। থাকলেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগেও। রিয়াল মাদ্রিদ হেরে গেছে ৪-৩ গোলে। কিন্তু বেনজেমা ছিলেন উজ্জ্বল, করেছেন জোড়া গোল। ১১ মিনিটের মাথায় দুই গোল খাওয়া রিয়াল এখনও ভালোভাবেই টিকিয়ে রেখেছে ফাইনালের স্বপ্ন। 

আগের দুই রাউন্ডেও শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। চেলসি ও পিএসজির বিপক্ষে ম্যাচগুলোতে ত্রানকর্তা হয়েছিলেন বেনজেমা। এবারও তেমন জাদুকরি কিছুর স্বপ্নই দেখিয়েছেন ফরাসি তারকা। তবে তার জন্য সমর্থকদের অন্য যেকোনো সময়ের চেয়ে যে বেশি করে দরকার, মনে করিয়ে দিয়েছেন সেটিও।

মঙ্গলবার রাতের ম্যাচ নিয়ে বেনজেমা বলেছেন, ‘আমরা ম্যাচ শুরু করেছি আত্মবিশ্বাস ছাড়া, ম্যানচেস্টার সিটির মতো প্রতিপক্ষের বিপক্ষে এমনটাই ঘটবে। এই ম্যাচটাতে সবকিছুরই একটু একটু কমতি ছিল।’

‘এখন ৯০ মিনিট বাকি আছে বার্নাব্যুতে যেখানে সমর্থকরা আবারও ব্যবধান গড়ে দিতে পারে। আমরা এই জায়গাটা মাথা উঁচু রেখে ছেড়ে যাচ্ছি পরের লেগে ভালো খেলার জন্য। সমর্থকরা গর্বের সঙ্গে স্টেডিয়াম ছেড়েছে। আমাদের নিজেদের মাথা ঠান্ডা রাখতে হবে আর দেখতে হবে উন্নতির জন্য আমাদের কী করতে হবে। সবকিছুর ছোট ও শুরুর ব্যাপারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com