ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে নেতা-কর্মীদের কটূক্তি করে বক্তব্যে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলা ধলঘাটা ইউনিয়নের সুতুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোহাম্মদ ফোরকান (৪৮) ও আবুল কাসেম (৩২)।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিষয়টি জেলা, উপজেলা ও প্রশাসনকে অবহিত করা হয়েছে।

কামরুল হাসান আরও বলেন, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. নুরুল আলম ও যুগ্ম সম্পাদক ব্রজগোপাল উপস্থিত ছিলেন। তাদের সামনে গুলি চালিয়েছে বাচ্চুর লোকজন।

এ ব্যাপারে অভিযুক্ত আহসান উল্লাহ বাচ্চু ঘটনার বিষয়টি স্বীকার করেছেন। তবে তার লোকজন গুলি চালাননি বলে জানান তিনি। এ বিষয়ে তিনি বলেন, গুজব ও ভুয়া খবর ছড়িয়ে আমাকে থামানোর চেষ্টা চলছে।

এ বিষয়ে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, গুলিবিদ্ধদের হাসপাতালে আনা হচ্ছে। এ বিষয়ে থানায় তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

আপডেট সময় ০৯:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২