ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগাম প্রস্তুতির কারণে এবার হাওরে ক্ষয়ক্ষতি কম: জাহিদ ফারুক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ২১০ বার পড়া হয়েছে
আগাম প্রস্তুতির কারণে এবার হাওরে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। রোববার (২৪ এপ্রিল) রাজধানীর পানি ভবনের সভাকক্ষে মাসিক সংশোধীত এডিপি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সুনামগঞ্জে ৫২৭ টি পিআইসির মধ্যে ৩টি পিআইসি বাঁধ ভেঙ্গে গেছে। আসন্ন বন্যায় ক্ষতি আরো কমাতে আগাম প্রস্তুতিসহ ঝুঁকিপূর্ণ বাঁধ ও স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যারা ঝুঁকিপূর্ণ বাঁধ ও স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থের চাহিদা দ্রুত পাঠাতে ব্যর্থ হবেন তারা শাস্তির সম্মুখীন হবেন। বাঁধ নির্মাণ ও মেরামতে টাকার প্রয়োজন হলে টাকা দেওয়া হবে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরডিপি পর্যালোচনা সভায় নির্ধারিত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপ-মন্ত্রী এনামুল হক শামীম।
সভায় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও সৈয়দা সালমা জাফরিন, পানি উন্নয়ন বোর্ডের  (বাপাউবো) মহাপরিচালক বজলুর রশিদ, প্রধান প্রকৌশলী মতিন সরকার ও সকল অঞ্চলের প্রধান প্রকৌশলীগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের আরডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় জানানো হয় ২০২১-২২ অর্থ বছরে ৭৩৮৭ কোটি টাকা ব্যয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মোট ১১৪ টি প্রকল্প চলমান রয়েছে,এর মধ্যে ১টি প্রকল্প পানি সম্পদ পরিকল্পনা সংস্থার। ২০২২ সাল নাগাদ সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প ২৯ টি এর মধ্যে ৫টি প্রকল্প সমীক্ষাধর্মী, আরডিপি বহির্ভূত নতুন অনুমোদিত প্রকল্প ১১ টি। এপ্রিল ১৬ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৬১.৯০ শতাংশ। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকল্পটির অগ্রগতি ৬৫ শতাংশ।
কেন্দ্রীয় অঞ্চল ঢাকার এডিপি ৯ টি,আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৫৭.৪৫ শতাংশ;পূর্বাঞ্চল কুমিল্লায় এডিপি ১০ টি, আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৫০.৯৭শতাংশ; উত্তর-পূর্বাঞ্চল সিলেটে এডিপি ৪ টি, আরডিপি ৪ টি প্রকল্পের অগ্রগতি ৭২.৫৯ শতাংশ; দক্ষিণ- পূর্বাঞ্চল চট্টগ্রামে এডিপি ৮ টি,আরডিপি ১৩ টি প্রকল্পের অগ্রগতি ৪৯.৫০ শতাংশ; উত্তরাঞ্চল রংপুরে এডিপি ৮ টি, আরডিপি ১৩ টি প্রকল্পের অগ্রগতি ৬৫.৩৪ শতাংশ; উত্তর-পশ্চিমাঞ্চল রাজশাহীতে এডিপি ৯ টি,আরডিপি ১০ টি প্রকল্পের অগ্রগতি ৮৮.৪৪ শতাংশ; পশ্চিমাঞ্চল ফরিদপুরে এডিপি ৯ টি,আরডিপি ১১ টি প্রকল্পের অগ্রগতি ৬৬.৪৯ শতাংশ; দক্ষিণ -পশ্চিমাঞ্চল খুলনায় এডিপি ৬ টি,আরডিপি ৭ টি প্রকল্পের অগ্রগতি ৬৮.৫৪ শতাংশ; দক্ষিণাঞ্চল বরিশালে এডিপি ৮ টি,আরডিপি ৯ টি প্রকল্পের অগ্রগতি ৬৫.৯০ শতাংশ; বৈদেশিক ঋণ সহায়তা প্রকল্প এডিপি ৭ টি,আরডিপি ৯ টি প্রকল্পের অগ্রগতি ৪৯.৬২ শতাংশ এবং বিশেষ প্রকল্প এডিপি ৩ টি,আরডিপি ১৫ টি প্রকল্পের অগ্রগতি ৫৩.১৫ শতাংশ। পানি উন্নয়ন বোর্ড বিগত পাঁচ বছরের অগ্রগতি এপ্রিল মাস পর্যন্ত ৬১.৮৯ শতাংশ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আগাম প্রস্তুতির কারণে এবার হাওরে ক্ষয়ক্ষতি কম: জাহিদ ফারুক

আপডেট সময় ০৯:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২