ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর প্রথমবার কাশ্মির সফরে মোদি

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভারতশাসিত জম্মু ও কাশ্মির সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মির রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর রোববারই (২৪ এপ্রিল) প্রথম উপত্যাকাটিতে গেলেন তিনি।

তবে মোদির সফরের আগেই ফের বিস্ফোরণ হয়েছে জম্মুতে। রোববার মোদির সভাস্থল থেকে মাত্র ১২ কিমোমিটার দূরে হয়েছে ভয়াবহ ওই বিস্ফোরণ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং জি নিউজ।

মূলত ভারতের জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে রোববার কাশ্মির সফর করছেন নরেন্দ্র মোদি। পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। তৃণমূলের গণতন্ত্রকে স্মরণ করতেই ভারতে এই দিবস পালন করা হয়ে থাকে।

সংবাদমাধ্যম বলছে, সভাস্থল থেকে সমগ্র ভারতের গ্রাম সভার উদ্দেশে ভাষণ দেবেন মোদি। একইসঙ্গে বিভিন্নখাতে ২০ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। যার মধ্যে বানিহল-কাজিগন্দ টানেল, দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে এবং রাতলে ও কৌর হাইড্রো-ইলেকট্রিক প্রকল্প রয়েছে।

এছাড়া পানি সংকট মেটাতে বিশেষ প্রকল্প ‘অমৃত সরোবরে’র উদ্বোধনও করবেন মোদি। এ নিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘পানির প্রতিটি বিন্দুকে সংরক্ষিত রাখা এবং পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই অমৃত সরোবর উদ্বোধনের অধীর অপেক্ষায় আছি। এর মাধ্যমে প্রতি জেলার মোট ৭৫টি জলাশয় পুনরুদ্ধার করা সম্ভব হবে।’

পুলিশের ধারণা, বজ্রপাত কিংবা উল্কাপাত হওয়ায় মাঠের বিরাট একটি অংশে গর্ত সৃষ্টি হয়েছে। তবে বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফরের আগেই গত শুক্রবার জম্মুর সুঞ্জওয়ায় সিআইএসএফের বাসে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। বাস লক্ষ্য করে গ্রেনেড, গুলিবর্ষণও করে তারা। এই ঘটনায় এক সিআইএসএফ জওয়ান নিহত হয়।

এই ঘটনায় মোদির সফরের আগেই জম্মুতে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছিল। কিন্তু এরপরও ভারতীয় প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা গোটা নিরাপত্তা নিয়ে তুলে দিয়েছে বড়সড় প্রশ্ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর প্রথমবার কাশ্মির সফরে মোদি

আপডেট সময় ০২:১১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২