ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে চাটখিল উপজেলা ছাত্র কল্যাণের সভাপতি রায়হান, সম্পাদক মুরাদ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ৩১৮ বার পড়া হয়েছে

চাটখিল উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটি আগামী এক বছরের জন্য গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুরাদ হোসাইন।

সোমবার (১৯ এপ্রিল) চাটখিল উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টাদের এক সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, এ বি শুভ, ফাহিম আব্দুল্লাহ, রুখসানা জাহান, আসফিয়া আক্তার, মেহেজাবির তামান্না, তাসমিন প্রমি, আসফাতুল আফনান, আয়েশা আক্তার রেশমা।

কমিটির নবনির্বাচিত সভাপতি রায়হান আহমেদ বলেন, নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে আমাদের এ সংগঠন। এছাড়াও শিক্ষার্থীদের যেকোন সমস্যায় আমরা পাশে থাকতে চাই এবং ঐক্যবদ্ধ থাকতে চাই।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুরাদ হোসাইন বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই হবে আমাদের কার্যক্রম। আমরা চাটখিলের শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জবিতে চাটখিল উপজেলা ছাত্র কল্যাণের সভাপতি রায়হান, সম্পাদক মুরাদ

আপডেট সময় ১২:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২