মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর কোটি টাকা বিতরণে গড়বড়

  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১২.৫৮ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতাবাবদ এক কোটি ২০ লাখ টাকা সুবিধাভোগীদের না দিয়ে আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। রোববার (১৭ এপ্রিল) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।

অভিযোগের তীর জামালপুরের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তার দিকে। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট কপি সংগ্রহ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। সোমবার (১৮ এপ্রিল) সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের টিম অভিযানে গিয়ে জামালপুর সদর উপজেলাধীন ১২নং তিতপল্লা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সমাজ সেবা অফিসে ২০২০-২০২১ অর্থবছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ায় দুর্নীতি সংক্রান্ত সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করেছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে শিগগিরই এনফোর্সমেন্ট টিম অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com