ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে এটিএম থেকে অর্থ লুটের দায়ে বাংলাদেশি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

ভারতে এটিএম বুথ লুটের দায়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন বাংলাদেশি। প্রতিবেশী এই দেশটির উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে একটি এটিএম বুথ থেকে অর্থ লুট করার ১১ দিন পরে সেখানকার পুলিশ এক বাংলাদেশিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি সামনে আনে।

রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।

তিনি জানান, ‘অভিযুক্তরা এমন একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িত যারা নতুন নতুন এলাকায় যায় এবং অপরাধের পরিকল্পনা তৈরি করে। অপরাধ করার পর তারা বাংলাদেশে পালিয়ে যায়।’

সংবাদমাধ্যম বলছে, গ্রেপ্তারকৃত দু’জনের একজন কলকাতার বাসিন্দা এবং অন্যজন বাংলাদেশি নাগরিক। তাদেরকে ভুবনেশ্বরে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে। অপরাধী চক্রটির আরও চার সদস্যের খোঁজে তল্লাশি চলছে।

অভিযুক্ত ব্যক্তিরা গত ৪ এপ্রিল রাতে ধৌলি পুলিশ সীমানার অধীনস্ত লিঙ্গিপুর হাউজিং বোর্ড কলোনির স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এটিএম বুথে লুটপাট চালায় বলে অভিযোগ রয়েছে। তারা এটিএম বুথে স্থাপিত সিসিটিভি ক্যামেরাটি নষ্ট করে ফেলে এবং চুরি যাওয়া একটি গাড়ির সাহায্যে ২০-২৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভারতে এটিএম থেকে অর্থ লুটের দায়ে বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২