ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ৪৮৮ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে এই সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলে সরকার পতনের জন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘স্বাধীনতার ইশতেহার পাঠ’ পাঠের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘আজকে সমস্ত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক আবাসস্থল গড়ে তুলতে চাই। সেজন্য সবাই ঐক্যবদ্ধ হই।’
তিনি বলেন, লেখক ব্লগার মোস্তাক আহমেদকে শুধুমাত্র সরকারের সমালোচনা করে একটি লেখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল। এবং ছয় মাস তাকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। শুধু মোস্তাক আহমেদ একা নন এরকম বহু মানুষকে বাসা থেকে তুলে নিয়ে আটক রাখা হয়েছে। আপনারা দেখেছেন সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় আমাদের ছাত্রনেতাদের কি অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে গত কয়েকদিন আগে।
বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের সামনে প্রধান নির্বাচন কমিশনার আরেকজন নির্বাচন কমিশনারের সাথে ভিশন তর্ক যুদ্ধ করেছে, বলেছেন একজন বলেছেন এখনতো নির্বাচন হয় না।

তিনি বলেন, আমরা ইতিহাসকে বিকৃত করতে চাইনা সেজন্যই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটিতে সেইসব বীর যোদ্ধাদের সামনে নিয়ে এসেছি। আমরা ইতিহাসে যার যা প্রাপ্য সেটি তাকে দিতে চাই। যারা মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিল নির্যাতিত হয়েছিল তাদেরকে আওয়ামী লীগ স্মরণ করতে চায় না।

সংগঠনের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম এর সঞ্চালনায় আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সে সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন সাবেক ছাত্র নেতা ফজলুল হক মিলন মোস্তাফিজুর রহমান বাবুল জহির উদ্দিন স্বপন নাজিম উদ্দিন আলম প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মো. মাইনুল ইসলাম, সাবেক ছাত্রনেত্রী আরিফা সুলতানা রুমা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: ফখরুল

আপডেট সময় ০১:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১