ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষে সুস্পষ্ট ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার পালাউয়ের কোররে ৭ম আওয়ার ওশেন কনফারেন্সে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ড. মোমেন বলেন, পৃথিবীর সুরক্ষার লক্ষে আমাদের অবশ্যই মহাসাগর ও ইকোসিস্টেম রক্ষা ও সংরক্ষণ করতে হবে। জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, সমুদ্র সম্পদের বেপরোয়া আহরণ ও উপকূলীয় আবাস ও জলজ সম্পদ ধ্বংস করার কারণে গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম সেবা প্রদানে মহাসাগরের সক্ষমতা হ্রাস পেয়েছে।

কনফারেন্সে দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসডিজি ১৪ অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশ অবৈধ, অনবহিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য শিকার বন্ধ করতে একটি ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন গ্রহণ এবং সেন্ট মার্টিন দ্বীপে একটি নতুন মেরিন প্রোটেক্টেড এরিয়া নির্ধারণ করাসহ পাঁচটি নতুন প্রতিশ্রুতি ঘোষণা করার কথা জানান।

তিনি বলেন, অন্য তিনটি প্রতিশ্রুতি হচ্ছে- ২০২৩ সাল নাগাদ নিরাপদ জাহাজ রিসাইক্লিং নিশ্চিতকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা ২০২১ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সুনীল অর্থনীতির আওতায় টেকসই উপায়ে সমুদ্র সম্পদ আহরণ।

মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে যোগ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পৃথিবীর সুরক্ষা নিশ্চিতের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২