ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতার ‘বোর্ড ভেঙে ফেলা’ লাইভের পর কমিটি বাতিল

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি বাতিল করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা দেওয়ার সময় ফেসবুক লাইভে যান কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন।

ফেসবুক লাইভে ছাত্রলীগের ওই নেতাকে বলতে শোনা যায়, ফেসবুক লাইভে ওই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমরা তো ফার্স্ট ছাত্র, এজন্য সামনের বেঞ্চে বসেছি। আমি ইংরেজিতে মাস্টার্স করা। স্যাররা ঘুমাচ্ছেন। আমি ইংরেজিতে লিখেছি, সালামও লিখেছি। ভিডিওতে পাশের শিক্ষার্থীকে দেখিয়ে বলে তুই কী লিখেছিস।’

‘আমরা না লিখে এ প্লাস পেতে চাই। ওই পাশে একটা খালা পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার খাতায় বায়োডাটা লিখে দিয়েছি। আর গ্রুপের জায়গায় লিখেছি, এমপি আনার গ্রুপ করি। স্যাররা এ প্লাস না দিলে বোর্ড-মোড ভেঙে ফেলবানে। জয়ও তাই লিখেছে। আমার লাইভটি কালীগঞ্জ ভাইস চেয়ারম্যান দেখছেন। তিনি মন্তব্যে লিখেছেন, গল্প না করে তোরা খাতায় লেখ।’

লাইভে তিনি আরও বলেন, ‘তোরা তো জীবনে পরীক্ষা দিতে পারবি না, রোজার ভিতর একটু পানি খাতি চাইলাম। রোজার ভিতর পরীক্ষা দিচ্ছি। গোল্ডেন পাবো, এ দেখ সালামও আছে। আমরা তো সব এক গোয়ালেরি গরু। পরীক্ষার হলে লাইভে আছি। আমার প্রাণের সংগঠন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এ প্লাসতো পাবোই। ম্যাডামরা সবই বলে দিচ্ছেন।’

পরীক্ষার হলে ফেসবুকে লাইভের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহাবুব উল ইসলাম।

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার জানান, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। আমি বিষয়টি জেনেছি। ইতোমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিকভাবে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নেতার ‘বোর্ড ভেঙে ফেলা’ লাইভের পর কমিটি বাতিল

আপডেট সময় ১০:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২