ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিংড়ি ঘের দখল নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ৩১০ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ এপ্রিল) রাতে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোতাহার সরদার (৪২) বকুলতলা এলাকার ইনছান সরদারের ছেলে।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, বিরোধপূর্ণ একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় মোতাহার সরদার নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে। আমরা ইতোমধ্যে কয়েকজনকে আটকও করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চিংড়ি ঘের দখল নিয়ে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২