ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটমাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স মার্চে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

রোজার মাসকে সামনে রেখে প্রবাসীরা চলতি বছরের মার্চ মাসে ১৮৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা গত আট মাসের মধ্যে পরিমাণের দিক থেকে সবচেয়ে বেশি। আর গত বছরের জুলাই মাসের পরে এটাই সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৯ কোটি ডলার, যা মার্চ মাসের চেয়ে ৩৭ কোটি ডলার কম। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহী করতে সরকার প্রণোদনার পরিমাণ দুই শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করেছে। ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরুর পর টানা এক বছরেরও বেশি সময় বৈধপথে রেমিট্যান্স বেড়েছিল।

তবে গত ছয়মাস সেই ধারার পতন হলেও আবারও রোজার ঈদকে সামনে রেখে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আটমাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স মার্চে

আপডেট সময় ১০:৩৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২