ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীরা পাবে ‘ডিএনসিসি মেয়রস স্কলারশিপ’ : আতিকুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৩১ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো করার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যারা ভালো করবে সেসব মেধাবী শিক্ষার্থীদের ‘ডিএনসিসি মেয়রস স্কলারশিপ’ দেওয়া হবে।

বুধবার (২৩ মার্চ) বনানী মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র আরও বলেন, কেউ যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সেই শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকতে হবে।

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বনানী মডেল স্কুল মাঠে একটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন।

তিনি বলেন, বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে জানতে পারবে। বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে আমাদের লালন করতেই হবে। বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি মানচিত্র এবং লাল-সবুজের পতাকা।

পরে ডিএনসিসি মেয়র শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কাটেন এবং স্কুলে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য মেয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বনানী মডেল স্কুল মাঠের ময়লা পরিষ্কার করেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিমসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শিক্ষার্থীরা পাবে ‘ডিএনসিসি মেয়রস স্কলারশিপ’ : আতিকুল ইসলাম

আপডেট সময় ০৮:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২