ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী জেলা আ.লীগ সব লুটেপুটে খাচ্ছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলা আওয়ামী লীগ সব লুটেপুটে খাচ্ছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। তিনি বলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে আহ্বায়ক কমিটি। এ কমিটি সব লুটেপুটে খাচ্ছে। আহ্বায়ক এএইচএম খায়রুল আনম একজন ‘অত্যাচারী’। তিনি নিজেকে জনপ্রিয় দাবি করলেও তাকে এ অঞ্চলের মানুষ পছন্দ করেন না।

শনিবার (১৯ মার্চ) দুপুরে নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় একরামুল করিম চৌধুরী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়ে বলেন, যে সকল বিদ্যালয়ের পিয়ন কাজ করে না, শিক্ষকদের কথা শুনে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

জেলা আওয়ামী লীগ নিয়ে সাংসদের করা অভিযোগ প্রসঙ্গে যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ঢাকা পোস্টকে বলেন, উনি যে আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করছেন তার প্রমাণ নেই। প্রয়োজন হলে দুদকের মাধ্যমে তদন্ত হোক, তাহলে গত ১৩ বছরে উনি কী করেছেন আর গত ছয় মাসে আমরা কী করেছি তা বের হয়ে আসবে।

শিহাব উদ্দিন শাহিন পাল্টা অভিযোগ করে বলেন, একরামুল করিম চৌধুরী সুবর্ণচর ও সদরের প্রতিটি মসজিদ নির্মাণে ৬৫ লাখ করে টাকা নিয়েছেন। যে লোক মসজিদ নির্মাণে টাকা নেন, তার মুখে এ ধরনের কথা শোভা পায় না। সরকারি দপ্তর থেকে কীভাবে নেন তা এখন প্রায় প্রকাশ্য।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দীর্ঘদিন ধরে সত্যবচনের নামে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সম্পর্কে নানা মন্তব্য করে আসছেন।

কাদের মির্জা একরামুল করিম চৌধুরীকে অপরাজনীতির হোতা উল্লেখ করে নানা অনিয়মের কথা প্রকাশ করেন। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সম্মেলনে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। আর দুই যুগ্ম আহ্বায়ক করা হয় শিহাব উদ্দিন ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খানকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী জেলা আ.লীগ সব লুটেপুটে খাচ্ছে

আপডেট সময় ০৯:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২