ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

পরিচয়হীন ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারে মনোনয়ন

সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে প্রয়াত মো. আমির হামজার নাম বাতিল করেছে সরকার। এবার সাহিত্যিক ও পাঠকমহলে একেবারে পরিচয়হীন এই ব্যক্তিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।

জাতীয় পুরষ্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৯ মার্চ) তিনি বলেন, এ ঘটনায় যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইতোমধ্যে জড়িতদের শোকজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে।

dhaka post
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

তিনি আরও জানান, ব্যাখ্যা চাইতেও কমিটির পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করে দেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারের তালিকা প্রকাশ করা হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বোদ্ধা মহলে সাহিত্যে প্রয়াত আমির হামজাকে পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এবার ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ১১:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২