ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবকিছুতে নারীকে দোষারোপ, প্রতিবাদ জানালেন প্রভা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

নারীর প্রতি বিদ্বেষ সমাজের ভয়াবহ এক রূপ। পুরুষশাসিত এই পৃথিবীতে সবকিছুতেই নারীর ওপর দোষ চাপানোর প্রবণতা দেখা যায়। এর বিপক্ষে নানাভাবেই আওয়াজ ওঠে, অনেকে প্রতিবাদ জানান। কিন্তু দিনশেষে পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যায় না।

বিষয়টি নিয়ে এবার নিজের মতামত তুলে ধরলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার মতে, এই পৃথিবীতে নারী হওয়া মোটেও সহজ নয়। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নারীকে কীভাবে দোষারোপ করা হয়, সেটার বর্ণনাও দিয়েছেন অভিনেত্রী।

নারী বিদ্বেষের আরও কিছু উদাহরণ যুক্ত করেছেন প্রভা। যেমন- ছেলে সন্তান জন্ম না হলে, তারই দোষ, গর্ভে কোনো ছেলে নাই! বিধবা হলে, সে তার স্বামীকে মেরে ফেলেছে সম্পদের জন্য। গার্হস্থ্য নির্যাতনের শিকার হলেও নারীর দিকে ওঠে অভিযোগের আঙুল।

এসব পরিস্থিতির মধ্য দিয়েই বেঁচে থাকেন নারীরা। এগুলো পরিহার করে তাদের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন প্রভা।

এখনো নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রভা। কিছুদিন আগে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এছাড়া ব্যক্তিগত জীবনকেও গুছিয়ে নিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সবকিছুতে নারীকে দোষারোপ, প্রতিবাদ জানালেন প্রভা

আপডেট সময় ০৯:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২